Nirbhik Bangla
দেশ

দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের প্রভাব আসানসোলে, মাসের শেষে ফের টানা তিন দিন ধর্মঘটের ডাক

নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ০২:৪২ PM
WhatsApp
দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের প্রভাব আসানসোলে, মাসের শেষে ফের টানা তিন দিন ধর্মঘটের ডাক
Nirbhik Bangla Photo
আসানসোল, ১১ সেপ্টেম্বর: একাধিক নায্য দাবি এবং দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে এক দিনের সর্বাত্মক ব্যাংক ধর্মঘটে সামিল হলেন ব্যাংক কর্মীরা। এই দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবেই শুক্রবার শিল্পাঞ্চল আসানসোলের ব্যস্ততম এলাকা বিএনআর মোড় সংলগ্ন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর প্রধান শাখার সামনে সরব হন ব্যাংক কর্মীরা। এদিনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাংক চত্বরে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আন্দোলনকারী ব্যাংক কর্মীদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল সপ্তাহে পাঁচ দিন কাজের ব্যবস্থা করা। বর্তমান কর্মব্যস্ত জীবনে এই দাবি অত্যন্ত যুক্তিযুক্ত বলে দাবি করেছেন তাঁরা। পাশাপাশি, দীর্ঘদিন ধরে বিভিন্ন আর্থিক ও সামাজিক সুযোগ-সুবিধা থেকে ব্যাংক কর্মীরা বঞ্চিত হচ্ছেন বলেও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। কর্মীদের স্পষ্ট বার্তা, তাঁদের বিভিন্ন দীর্ঘমেয়াদি সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান করতে হবে এবং তাঁদের প্রাপ্য সমস্ত সুযোগ-সুবিধা অবিলম্বে নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

এই সমস্ত জোরালো দাবিকে সামনে রেখেই এদিনের এই এক দিনের প্রতীকী ধর্মঘট ও তীব্র প্রতিবাদ কর্মসূচি পালিত হয় বলে জানান উপস্থিত আন্দোলনরত কর্মীরা। এই ধর্মঘটের জেরে সাধারণ ব্যাংকিং পরিষেবা ব্যাহত হয়, ফলে বহু গ্রাহক নানা সমস্যার সম্মুখীন হন। প্রসঙ্গত উল্লেখ্য, এই মাসের শেষেই ব্যাংক কর্মচারী ইউনিয়নগুলির পক্ষ থেকে আরও বড় আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই মাসের শেষের দিকে টানা তিন দিন ব্যাংক ধর্মঘটের ডাক ইতিমধ্যেই দেওয়া হয়েছে, যার ফলে আগামী দিনে ব্যাংকিং পরিষেবা আরও বেশি করে বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ট্যাগসমূহ:Bank strike
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য