নির্ভীক বাঙালি, দুর্গাপুর: মঙ্গলবার রাতে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবকের চিকিৎসায় দেরি হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদ করেন পরিবারের সদস্যরা। জানা গেছে, নিউ টাউনশিপ থানাধীন এমএমসি হাসপাতালের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে আঙ্কিত হেলা (২২) নামে এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মুহুমা হাসপাতালে আনা হয়েছে। পরিবারের অভিযোগ, আহত যুবককে হাসপাতালে আনার পর প্রায় এক ঘণ্টা বিনা চিকিৎসায় রাখা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে নিহতের পরিবার ও স্বজনরা। জরুরি বিভাগের সামনে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। প্রতিবাদে নেতৃত্ব দেন পারিজাত গান্ধু। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং হাসপাতালে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে আন্দোলনকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। কিন্তু চিকিৎসা অবহেলার অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
লাইফস্টাইল
দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা, যুবকের মৃত্যুকে ঘিরে বিক্ষোভ
নির্ভীক বাঙালি, দুর্গাপুর: মঙ্গলবার রাতে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবকের চিকিৎসা...

নির্ভীক বাঙালি, দুর্গাপুর:
মঙ্গলবার রাতে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, দুর্ঘট|নির্ভীক বাংলা ফটো
