নির্ভীক বাঙালি, নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে চরম দুর্ভোগের চিত্র উঠে এসেছে দুর্গাপুরে। মঙ্গলবার সকাল থেকেই ভগত সিং স্টেডিয়ামে বহু মানুষকে তাদের আবেদন জমা দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সমস্যায় পড়েছেন সাধারণ নাগরিকরা। অভিযোগ, নাম ফেরাতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে, দ্রুত সমাধান হচ্ছে না। ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন আবেদনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টেডিয়াম ঘিরে রেখেছে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় সেনাবাহিনী। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও ভিড় ব্যবস্থাপনা এবং পরিষেবা সরবরাহে অনেক সমস্যার কথা বলা হচ্ছে। ভোটারদের একাংশ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ না হওয়ায় বারবার আসতে হয়েছে, যা তাঁদের বাড়তি অসুবিধার সৃষ্টি করছে। এ অবস্থা নির্বাচনের আগে প্রশাসনের ওপর চাপ বাড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজনীতি
দুর্গাপুরে ভোটার তালিকা সংশোধনে ভোগান্তি, ভগৎ সিং স্টেডিয়ামে দীর্ঘ লাইন
নির্ভীক বাঙালি, নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে চরম দুর্ভোগের চিত্র উঠে এসেছে দুর্গাপুরে। মঙ্গলবার সকাল থেকে ভগত সিং স্টেডিয়াম-আই ট্রাইব্যুনালে আবেদন শুরু হয়।

নির্ভীক বাঙালি, নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:
নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে চরম দুর্ভোগের চিত্র উঠে এসেছে দুর্গাপুরে। মঙ্গ|নির্ভীক বাংলা ফটো
