Nirbhik Bangla
রাজনীতি

দুর্গাপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

নির্ভীক বাঙালি: শনিবার সকালে দুর্গাপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরু করেন...

Abdul Haque
Abdul Haque
৩০ মে, ২০২৬ এ ০৯:৩৬ AM
WhatsApp
দুর্গাপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
নির্ভীক বাঙালি: শনিবার সকালে দুর্গাপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হ|নির্ভীক বাংলা ফটো

নির্ভীক বাঙালি: শনিবার সকালে দুর্গাপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দীপঙ্কর লাহা। পতাকা উত্তোলন করে ম্যারাথনের উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সত্যজি রায় সহ মহিলা তৃণমূল কংগ্রেসের বহু সদস্য উপস্থিত ছিলেন। মহিলা তৃণমূল কংগ্রেস সদস্য কাকুলী কর বলেন, সাধারণ মানুষের মধ্যে শরীর সুস্থ ও সক্রিয় রাখার বার্তা ছড়িয়ে দিতে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। এদিনের প্রতিযোগিতায় প্রায় 200 জন পুরুষ ও মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করেন। উদ্যোক্তারা জানিয়েছেন, ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অধিকারীকে 7000 টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে 5000 টাকা এবং তৃতীয় স্থান বিজয়ীকে 3000 টাকা পুরস্কার দেওয়া হবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য
দুর্গাপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা | নির্ভীক বাংলা | নির্ভীক বাংলা