Nirbhik Bangla
খেলা

দুর্গাপুরে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপ

নির্ভীক বাঙালি, দুর্গাপুর: দুর্গাপুরের চয়ন গ্রাউন্ডের ৫৪ ফুট এলাকায় কল্যাণ সংঘ ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে হঠাৎ করেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স...

Abdul Haque
Abdul Haque
২৪ জুন, ২০২৬ এ ০৯:৩৬ PM
WhatsApp
দুর্গাপুরে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপ
নির্ভীক বাঙালি, দুর্গাপুর: দুর্গাপুরের চয়ন গ্রাউন্ডের ৫৪ ফুট এলাকায় কল্যাণ সংঘ ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় |নির্ভীক বাংলা ফটো

নির্ভীক বাঙালি, দুর্গাপুর: দুর্গাপুরের চয়ন গ্রাউন্ডের ৫৪ ফুট এলাকায় কল্যাণ সংঘ ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে হঠাৎ করেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খেলা চলাকালীন রাস্তা পার হওয়ার সময় এক মহিলা বাধার সম্মুখীন হন। এরপর তিনি গাড়ি নিয়ে সোজা মাঠের পেছনে চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় খেলা থমকে যায় এবং মাঠে বিশৃঙ্খলা দেখা দেয়। ঘটনার পর টুর্নামেন্ট কমিটির সদস্যরা ওই নারীর সঙ্গে কথা বলতে মাঠে আসলে তুমুল কথা কাটাকাটি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অভিযোগ, পিছন থেকে দুই মহিলা পুলিশ কর্মী ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের মারধর করা হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং এসিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহিলা ও কল্যাণ সমিতির সম্পাদককে আটক করে দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য