Nirbhik Bangla
রাজনীতি

দুর্গাপুরে বিজেপির নির্বাচনী প্রস্তুতি বৈঠক, জোর সংগঠন ও কৌশলে

নির্ভীক বাঙালি, দুর্গাপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শহরের একটি বেসরকারি হোটেলে ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। বিভিন্ন ধরনের...

Abdul Haque
Abdul Haque
২ জুলাই, ২০২৬ এ ০১:৩৬ AM
WhatsApp
দুর্গাপুরে বিজেপির নির্বাচনী প্রস্তুতি বৈঠক, জোর সংগঠন ও কৌশলে
নির্ভীক বাঙালি, দুর্গাপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শহরের একটি বেসরকারি হোটেলে ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার |নির্ভীক বাংলা ফটো

নির্ভীক বাঙালি, দুর্গাপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শহরের একটি বেসরকারি হোটেলে ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। বাংলার বিভিন্ন জেলার প্রার্থীদের নিয়ে আয়োজিত এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় নেতা সুনীল বেন্সকাল, শতীশ ধন এবং ভূপেন্দ্র যাদব সহ দলের অনেক শীর্ষ নেতা। এ বৈঠকে মূলত সংগঠন শক্তিশালীকরণ, বুথ পর্যায়ের প্রস্তুতি জোরদার ও নির্বাচনী কৌশল নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাঁকুদিধ, পুরুলিয়া, বীরভূম এবং দুই ভূঁধমান জেলার প্রার্থীদের জন্য বিশেষ পর্যালোচনা করা হয়। প্রতিটি কেন্দ্রে জয়ের লক্ষ্য নিয়ে কীভাবে প্রচারণা জোরদার করা যায় এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় সে বিষয়ে দলের শীর্ষ নেতাদের নির্দেশনা দিতে হবে। বিজেপির তরফে জানানো হয়েছে যে এই ধরনের প্রস্তুতিমূলক বৈঠকের মাধ্যমে দলের লক্ষ্য বাঙালি সংগঠনকে শক্তিশালী করা এবং আসন্ন নির্বাচনে ভালো ফলাফল করা।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য