নির্ভীক বাঙালি, দুর্গাপুর, ১১ জুলাই: দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে কারখানার ব্লাস্ট ফার্নেস বিভাগে কাজ করার সময় দুর্ঘটনায় ওই শ্রমিক গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শ্রমিকের নাম শেখ শহিদুল। তিনি দুর্গাপুরের আরতি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ব্লাস্ট ফার্নেস এলাকায় কাজ করার সময় শেখহিদুল দুর্ঘটনার কবলে পড়েন। তিনি গুরুতর দগ্ধ হন এবং তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় দুর্গাপুর স্টিল ফ্যাক্টরির শ্রমিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, সেটাই দেখার বিষয়। কারখানা কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও পর্যালোচনা করা হচ্ছে।
লাইফস্টাইল
দুর্গাপুর ইস্পাত কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা, ব্লাস্ট ফার্নেসে ঝলসে ঠিকা শ্রমিকের মৃত্যু
নির্ভীক বাঙালি, দুর্গাপুর, ১১ জুলাই: দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে ওই কারখানার ব্লাস্ট ফার্নেস বিভাগে...

নির্ভীক বাঙালি, দুর্গাপুর, ১১ জুলাই:
দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাত|নির্ভীক বাংলা ফটো
