নির্ভীক বাঙালি, আসানসোল: কুলটি ব্লক জাতীয় কংগ্রেস সকালে জেলাশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে, বিভিন্ন জনস্বার্থ দাবি সামনে রেখে। দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেন এবং পরে প্রশাসনের কাছে একাধিক দাবি উত্থাপন করেন। কুলটি ব্লক জাতীয় কংগ্রেস সভাপতি সুকান্ত দাসের অভিযোগ, ক্ষমতায় আসার পর বিজেপি সরকার অনেক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সাধারণ মানুষের সমস্যার সমাধান হচ্ছে না। তাদের দাবি, সরকারের বক্তব্য ও অবস্থানের মধ্যে গরমিল রয়েছে, ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে আসানসোল পৌর কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের দীর্ঘদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সাধারণ মানুষ বিভিন্ন নথিতে স্বাক্ষর করতে এবং প্রয়োজনীয় প্রশাসনিক কাজ করতে সমস্যায় পড়ছেন। প্রতিবাদ মঞ্চ থেকে কংগ্রেস কুলটি এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার অবিলম্বে সমাধানের দাবি জানায়। একই সঙ্গে দেশগড়গামী রাস্তার বেহাল দশা দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সুকান্ত দাস। তার দাবি, গত এক সপ্তাহে কুলটি এলাকার বিভিন্ন স্থানে একাধিক খুনের ঘটনা ঘটেছে, এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তাই জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো এবং পুলিশি টহল জোরদার করার দাবি জানানো হয়। কংগ্রেস নেতৃত্বের বিবৃতি এবং উত্থাপিত দাবিগুলি শীঘ্রই বাস্তবায়িত না হলে, দলটি আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।
রাজনীতি
বিভিন্ন দাবি নিয়ে জেলা শাসক দপ্তরে কংগ্রেসের বিক্ষোভ
নির্ভীক বাঙালি, আসানসোল: কুলটি ব্লক জাতীয় কংগ্রেস সকালে জেলাশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে, বিভিন্ন জনস্বার্থ দাবি সামনে রেখে। বিক্ষোভে অংশ নেন দলের নেতা-কর্মীরা।

নির্ভীক বাঙালি, আসানসোল: কুলটি ব্লক জাতীয় কংগ্রেস সকালে জেলাশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে, বিভিন্ন জনস্বার্থ দাবি |নির্ভীক বাংলা ফটো
