Nirbhik Bangla
অপরাধ

প্রেমের সম্পর্কের টানাপোড়েনে নৃশংস খুন পুরুলিয়ায়, বস্তাবন্দি দেহ নিয়ে পালানোর সময় গ্রেপ্তার অভিযুক্ত

নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ০২:৩২ PM
WhatsApp
প্রেমের সম্পর্কের টানাপোড়েনে নৃশংস খুন পুরুলিয়ায়, বস্তাবন্দি দেহ নিয়ে পালানোর সময় গ্রেপ্তার অভিযুক্ত
Nirbhik Bangla Photo
পুরুলিয়া: প্রেমের সম্পর্কের টানাপোড়েন এবং তার জেরে উদ্ভূত তীব্র বিবাদের পরিণতিতে ২১ বছরের এক তরুণীকে গলা কেটে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলায়। আরও মর্মান্তিক বিষয় হল, খুনের পর মৃতদেহটি প্লাস্টিকে মুড়ে বাইকের পিছনে বেঁধে তা অন্যত্র ফেলে দিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল অভিযুক্ত। তবে শেষ রক্ষা হয়নি। গভীর রাতে পুলিশের নাকা চেকিংয়ের মুখে পড়ে হাতেনাতে ধরা পড়ে যায় ওই যুবক। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম অমিত কুমার মাহাতো (২৩)। তাঁর বাড়ি পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার হুরুমদা গ্রামে। অন্যদিকে, নিহত তরুণীর নাম প্রিতিকা মাহাতো (২১)। তাঁর বাড়িও বাঘমুণ্ডি থানারই বুড়দা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমিত উচ্চশিক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য পুরুলিয়ার তামনা থানা এলাকার একটি মেসে থাকতেন। অন্যদিকে, প্রিতিকাও ওই একই এলাকায় থেকে একটি প্রতিষ্ঠানে নার্সিংয়ের প্রশিক্ষণ নিচ্ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত শনিবার প্রিতিকা কোনো কাজে বা দেখা করার উদ্দেশ্যে অমিতের মেসে গিয়েছিলেন। সেই সময়ই কোনো ব্যক্তিগত বিষয় বা সম্পর্কের টানাপোড়েন নিয়ে দুজনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। এই কথা কাটাকাটি চরম আকার ধারণ করলে ক্ষিপ্ত হয়ে অমিত ধারালো অস্ত্র দিয়ে প্রিতিকাকে উপর্যুপরি আক্রমণ করেন এবং গলা কেটে তাঁকে খুন করেন বলে অভিযোগ।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, খুনের অপরাধ ঢাকতে এবং দেহ লোপাট করতে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে অমিত। সে প্রিতিকার নিথর দেহটি একটি বড় প্লাস্টিকের প্যাকেটে মুড়ে বাইকের পিছনে তোলে। এরপর গভীর রাতে ওই মৃতদেহ বাইকে চাপিয়ে পুরুলিয়ার বাঘমুণ্ডি-বলরামপুর রোডের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে। কিন্তু পিপিএসপি অফিসের সামনে সেই সময় পুলিশের নিয়মিত নাকা চেকিং চলছিল। পুলিশকর্মীরা অমিতের বাইকটি থামিয়ে তল্লাশি শুরু করতেই পলিথিনের বস্তাবন্দি অবস্থায় তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে পুলিশ ওই যুবককে আটক করে এবং পরে গ্রেফতার করে।

পুলিশের প্রাথমিক অনুমান, গত কয়েক বছর ধরে অমিত ও প্রিতিকার মধ্যে একটি গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এমনকি তাঁরা একই কোচিং সেন্টারে পড়াশোনাও করতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্কে অবণতি ঘটে এবং বিভিন্ন বিষয়ে দূরত্ব তৈরি হতে শুরু করে। এই সম্পর্কের জটিলতা এবং তীব্র ক্ষোভের বশবর্তী হয়েই এই জঘন্য হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে হত্যাকাদ্মের নেপথ্যে অন্য কোনো কারণ বা পূর্বপরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।

রবিবার ধৃত অমিত কুমার মাহাতোকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। সেখানে শুনানির পর বিচারক অভিযুক্তের ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই নৃশংস হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা, ঘটনার পুরো ক্রমটি সাজানো এবং দেহটি ঠিক কোথায় নিয়ে গিয়ে নিখোঁজ করার পরিকল্পনা ছিল, সেই সমস্ত রহস্যভেদ করতে এখন অভিযুক্তকে লাগাতার জেরা করছে পুলিশ।
ট্যাগসমূহ:Purulia news
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য
প্রেমের সম্পর্কের টানাপোড়েনে নৃশংস খুন পুরুলিয়ায়, বস্তাবন্দি দেহ নিয়ে পালানোর সময় গ্রেপ্তার অভিযুক্ত | নির্ভীক বাংলা