Nirbhik Bangla
আসানসোল

আসানসোলে বাইক চুরি কাণ্ডে গ্রেফতার ১, উদ্ধার চুরি যাওয়া মোটরবাইক

নির্ভীক বাংলা, এমনানসোল: আসানসোল উত্তর থানার IC-এর নেতৃত্বে, কন্যাপুর পুলিশ একটি বাইক চুরির ঘটনায় অসাধারণ সাফল্য পেয়েছে৷ চুরি যাওয়া মোটরবাইক উদ্ধারের পাশাপাশি একটি...

Abdul Haque
Abdul Haque
৬ আগস্ট, ২০২৬ এ ০৫:৩৬ AM
WhatsApp
আসানসোলে বাইক চুরি কাণ্ডে গ্রেফতার ১, উদ্ধার চুরি যাওয়া মোটরবাইক
নির্ভীক বাংলা, এমনানসোল: আসানসোল উত্তর থানার IC-এর নেতৃত্বে, কন্যাপুর পুলিশ একটি বাইক চুরির ঘটনায় অসাধারণ সাফল্য পেয়েছে৷ চুরি যাওয়া মোটরব|নির্ভীক বাংলা ফটো

নির্ভীক বাংলা, এমননসোল: আসানসোল উত্তর থানার IC-এর নেতৃত্বে কন্যাপুর পুলিশ একটি বাইক চুরির ঘটনায় অসাধারণ সাফল্য পেয়েছে। পুলিশ একটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও এক আসামিকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার আসানসোল সেন্ট্রাল মলের সামনে থেকে একটি মোটরবাইক চুরি হয়। ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে কন্যাপুর থানার পুলিশ। তদন্তের নেতৃত্বে নুনি এলাকার চুনচুরিয়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় সমিত বাউরি নামে এক যুবককে। বুধবার আসানসোল জেলা আদালতে তোলা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, এই চুরির ঘটনায় আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের এই সাফল্যে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। দ্রুত চোরাই বাইক উদ্ধার করায় স্থানীয় বাসিন্দারা পুলিশের প্রশংসা করেছেন।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য
আসানসোলে বাইক চুরি কাণ্ডে গ্রেফতার ১, উদ্ধার চুরি যাওয়া মোটরবাইক | নির্ভীক বাংলা | নির্ভীক বাংলা