Nirbhik Bangla
আসানসোল

আসানসোলে পোস্ট পোল হিংসা নিয়ে তীব্র রাজনৈতিক তরজা

আসানসোল, পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগ উঠছে। তাদের মধ্যে আসানসোল উত্তরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক এবং বিজেপি নেতা...

Abdul Haque
Abdul Haque
২৩ জুলাই, ২০২৬ এ ১১:৩৬ AM
WhatsApp
আসানসোলে পোস্ট পোল হিংসা নিয়ে তীব্র রাজনৈতিক তরজা
আসানসোল, পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগ উঠছে। তাদের মধ্যে আসানসোল উত্তরের নব|নির্ভীক বাংলা ফটো

আসানসোল, পশ্চিমবঙ্গ নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় পোস্ট পোল হিংসার অভিযোগ সামনে আসছে। এরই মধ্যে আসানসোল উত্তরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তথা বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি একটি ভিডিও বার্তার মাধ্যমে সাধারণ মানুষের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কিছু অসামাজিক ব্যক্তি গেরুয়া আবির মেখে ও হাতে বিজেপির পতাকা নিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হিংসার ঘটনা ঘটিয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, পোস্ট পোল হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। বিজেপি লাগাতার পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করছে। তিনি জানান, দলের সমস্ত নেতা ও কর্মীদের প্রতিটি ঘটনার উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্বাচনের পরে কোনও অশান্তি না ছড়ায়। তার অভিযোগ, যারা নির্বাচনের আগে বা ভোট চলাকালীন বিজেপি কার্যালয়ের আশেপাশেও দেখা যেত না, তারাই এখন গেরুয়া পোশাক পরে বিজেপির পতাকা হাতে নিয়ে এলাকায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে। কৃষ্ণেন্দু মুখার্জির দাবি, এর পিছনে তৃণমূলের কর্মীদের হাত রয়েছে। পোস্ট পোল হিংসা নিয়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক মলয় ঘটক, হরেরাম সিং, নরেন্দ্রনাথ চক্রবর্তী ও বিধান উপাধ্যায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেওয়ার প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, তৃণমূল বিজেপির বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলছে, অথচ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর হওয়া হিংসার ঘটনাগুলি তারা ভুলে গিয়েছে। তিনি আরও বলেন, বিজেপির প্রতিটি নেতা ও কর্মী সজাগ রয়েছে যাতে কেউ বিজেপির পতাকা ব্যবহার করে হিংসার ঘটনা ঘটাতে না পারে। তিনি নিজেও সারারাত কর্মীদের সঙ্গে এলাকায় ঘুরে পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানান। কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, কুলটির বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দারও নিজের এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত বিজেপি কার্যালয়গুলির পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় সেগুলির নিরাপত্তা নিশ্চিত করছেন। দখল হয়ে যাওয়া পার্টি অফিসগুলি পুনরুদ্ধার করে কর্মীদের হাতে তুলে দেওয়ার কাজ চলছে বলেও দাবি করেন তিনি। শেষে বিজেপি নেতা বলেন, বিজেপি কখনও হিংসার রাজনীতি করে না, তারা শান্তি ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। অতীতের নির্বাচনে বহু বিজেপি কর্মী পোস্ট পোল হিংসার শিকার হয়েছেন, অনেকেই প্রাণ হারিয়েছেন এবং এখনও অনেকে ভয়ের কারণে বাড়ি ফিরতে পারেননি। তাঁদের সম্মানের সঙ্গে বাড়ি ফিরিয়ে আনার কাজও বিজেপি করবে বলে জানান তিনি।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য
আসানসোলে পোস্ট পোল হিংসা নিয়ে তীব্র রাজনৈতিক তরজা | নির্ভীক বাংলা | নির্ভীক বাংলা