Nirbhik Bangla
প্রযুক্তি

আসানসোলে এআইএমআইএম প্রার্থীর মৃত্যুকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা, উচ্চ-পর্যায়ের তদন্তের দাবি

নির্ভীক বাঙালি, আসানসোল: পশ্চিমবঙ্গের আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে AIMIM প্রার্থী শাহনাওয়ারের মর্মান্তিক মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন। রবিবার আসন...

Abdul Haque
Abdul Haque
২০ জুলাই, ২০২৬ এ ০৯:৩৬ AM
WhatsApp
আসানসোলে এআইএমআইএম প্রার্থীর মৃত্যুকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা, উচ্চ-পর্যায়ের তদন্তের দাবি
নির্ভীক বাঙালি, আসানসোল: পশ্চিমবঙ্গের আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে AIMIM প্রার্থী শাহনাওয়ারের মর্মান্তিক মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলে আলোড|নির্ভীক বাংলা ফটো

নির্ভীক বাঙালি, আসানসোল: পশ্চিমবঙ্গের আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে AIMIM প্রার্থী শাহনাওয়ারের মর্মান্তিক মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন। রবিবার আসানসোলের ওকে রোডে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। কিন্তু এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে- এটা কি নির্দোষ দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো পূর্বপরিকল্পিত ব্যবস্থা? সোমবার নিহত প্রার্থীর বাড়িতে যান দলটির নেতা দানিশ আজিজ। আসাদুদ্দিন ওয়াইসির নির্দেশনায়, তিনি পরিবারের সাথে দেখা করেন এবং তার সমবেদনা প্রকাশ করেন এবং AIIMS থেকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। একই সঙ্গে এ ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি বলে তিনি স্পষ্ট দাবি করেন। দানিশ আজিজ বলেন, "এই ঘটনাকে স্বাভাবিক সড়ক দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটা দেখতে হবে।" এই গুরুত্বপূর্ণ বৈঠকে দলের অনেক নেতা ও প্রতিনিধি উপস্থিত ছিলেন- মোহাম্মদ ইজাজ আহমেদ, অ্যাডভোকেট মেরাজ আখতার, হাজী আরশাদ খান, শহীদ মনসুর, সোহরত আলম, আতিফ মালিক ও ইরফান উম্মেদ। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপ। এখন দেখা যাক এই ঘটনায় প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং তদন্তে কী তথ্য বেরিয়ে আসে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য
আসানসোলে এআইএমআইএম প্রার্থীর মৃত্যুকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা, উচ্চ-পর্যায়ের তদন্তের দাবি | নির্ভীক বাংলা | নির্ভীক বাংলা