Nirbhik Bangla
আসানসোল

আসানসোলে নাকা চেকিংয়ে বড় সাফল্য, জুবলি মোড়ে বাস থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার

নির্ভীক বাঙালি, আসানসোল, রবিবার: ঝাড়খণ্ডের বোকারো থেকে আসানসোলগামী একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল পুলিশ। আজ নগরীর ব্যস্ত জুবিলী মোড় এলাকায় পুলিশের তল্লাশি চলছে।

Abdul Haque
Abdul Haque
৯ জুলাই, ২০২৬ এ ১১:৩৬ AM
WhatsApp
আসানসোলে নাকা চেকিংয়ে বড় সাফল্য, জুবলি মোড়ে বাস থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার
নির্ভীক বাঙালি, আসানসোল, রবিবার: ঝাড়খণ্ডের বোকারো থেকে আসানসোলগামী একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল পুলিশ। আজ নগরীর ব্|নির্ভীক বাংলা ফটো

নির্ভীক বাঙালি, আসানসোল, রবিবার: ঝাড়খণ্ডের বোকারো থেকে আসানসোলগামী একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল পুলিশ। আজ নগরীর ব্যস্ত জুবিলী মোড় এলাকায় পুলিশের তল্লাশিকালে এ সাফল্য পায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধানবাদ দিক থেকে আসা একটি সন্দেহজনক বাসে তল্লাশি করার সময় একটি ব্যাগের ভিতর লুকিয়ে রাখা প্রায় 22 কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার জুবিলী মোড় এলাকা থেকে মাদক, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ফলে বারবার এমন বেআইনি কার্যকলাপ ধরা পড়েছে এবং বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ডিএফইউ চেকপোস্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হবে এবং এই মাদক পাচার চক্রের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য
আসানসোলে নাকা চেকিংয়ে বড় সাফল্য, জুবলি মোড়ে বাস থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার | নির্ভীক বাংলা | নির্ভীক বাংলা