নির্ভীক বাঙালি, আসানসোল, বুধবার: নির্বাচনকে সামনে রেখে আসানসোলের কালা মোড় এলাকায় কড়া নজরদারি চালিয়ে পুলিশি তল্লাশির সময় ব্যাপক সাফল্য পেয়েছে পুলিশ প্রশাসন। বুধবার রানিগঞ্জ দিক থেকে আসা একটি বোলেরো গাড়ি থামাতে হয়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গাড়িতে থাকা ওই ব্যক্তির কাছে টাকার উৎস জানতে চাওয়া হলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এর পর পুলিশ শুধু গাড়িটিই আটক করেনি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারও করে। সূত্রের খবর, উদ্ধারকৃত অর্থের পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। টাকার সঠিক পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছে পুলিশ। আটক গাড়িটি রানীগঞ্জ থেকে আসছে এবং এটি বরাকর এলাকার বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
আসানসোল
আসানসোলে নাকা চেকিংয়ে উদ্ধার প্রায় ১৫ লক্ষ টাকা, আটক গাড়ি ও ব্যক্তি
নির্ভীক বাঙালি, আসানসোল, বুধবার: নির্বাচনকে সামনে রেখে আসানসোলের কালা মোড় এলাকায় কড়া নজরদারি চালিয়ে পুলিশি তল্লাশির সময় ব্যাপক সাফল্য পেয়েছে পুলিশ প্রশাসন। বুধবার রানিগঞ্জ দিক থেকে আসছে...

নির্ভীক বাঙালি, আসানসোল, বুধবার:
নির্বাচনকে সামনে রেখে আসানসোলের কালা মোড় এলাকায় কড়া নজরদারি চালিয়ে পুলিশি তল্লাশির সময় ব্যাপক সাফল্য প|নির্ভীক বাংলা ফটো
