শ্যাম দাস আসানসোল
আসানসোল দক্ষিণ বিধানসভার রাধানগর ৮ নম্বর এলাকায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের উদ্যোগে বসেছিল জনতার দরবার। সেখানে নিজেদের বিভিন্ন সমস্যার কথা জানাতে হাজির হন এলাকার বহু মহিলা। তাঁদের মধ্যে একাধিক মহিলার অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন ও অফলাইনে আবেদন করেও এখনও পর্যন্ত তাঁরা টাকা পাননি।
জনতার দরবারে এসে মহিলারা সরাসরি পুরমন্ত্রীর কাছে তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, আবেদন করার পর দীর্ঘদিন কেটে গেলেও সরকারি প্রকল্পের সুবিধা থেকে তাঁরা এখনও বঞ্চিত। বিষয়টি শুনে পুরমন্ত্রী সমস্যাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।
রাজ্য
অন্নপূর্ণা যোজনার টাকা মিলছে না! আসানসোলে পুরমন্ত্রীর দ্বারস্থ বঞ্চিত মহিলারা

Nirbhik Bangla Photo
ট্যাগসমূহ:Nirbhikbangla
