Nirbhik Bangla
রাজ্য

জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১, ক্ষতিপূরণের দাবিতে অবরোধ

নির্ভীক বাঙালি, আসানসোল: আসানসোল উত্তর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শীতলা মোড় এলাকায় দুর্ঘটনা ঘটেছে, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

Abdul Haque
Abdul Haque
২৯ মে, ২০২৬ এ ০৩:৩৬ AM
WhatsApp
জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১, ক্ষতিপূরণের দাবিতে অবরোধ
নির্ভীক বাঙালি, আসানসোল: আসানসোল উত্তর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শীতলা মোড় এলাকায় দুর্ঘটনা|নির্ভীক বাংলা ফটো

নির্ভীক বাঙালি, আসানসোল: আসানসোল উত্তর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি শীতলা মোড় এলাকায় ঘটেছে, জানা গেছে যে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় গ্রামবাসী। মৃতের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। ফলে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য