Nirbhik Bangla
রাজনীতি

পরিবেশ পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বার্তা নিয়ে জামুড়িয়ায় সফল কর্মসূচি

নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০১:৫৯ PM
WhatsApp
পরিবেশ পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বার্তা নিয়ে জামুড়িয়ায় সফল কর্মসূচি
Nirbhik Bangla Photo
জামুড়িয়া : জামুড়িয়া বিধানসভা এলাকার বিজেপি মণ্ডল-৩-এর অন্তর্গত ৩২ নম্বর ওয়ার্ডের মডার্ন সাতগ্রাম কোলিয়ারি এলাকায় অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘সেবা সংকল্প অভিযান’-এর উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই জনমুখী কর্মসূচিতে এলাকার প্রাত্যহিক পরিচ্ছন্নতার সঙ্গে যুক্ত সাফাইকর্মীদের বিশেষভাবে সম্মান জানিয়ে তাঁদের উত্তরীয় ও উপহার দিয়ে সংবর্ধিত করা হয়। সমাজের নেপথ্য নায়কদের এই সম্মান জানানোর উদ্যোগটি স্থানীয় সাধারণ মানুষের মধ্যে বিশেষ প্রশংস কুড়ায়।

পাশাপাশি এদিন এলাকায় একটি ব্যাপক স্বচ্ছতা অভিযান চালানো হয়। এই কর্মসূচির অংশ হিসেবে এলাকার প্রধান ওয়াটার ট্যাঙ্ক এবং তার আশপাশের নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়। সেই সঙ্গে পথচলতি মানুষ এবং স্থানীয় বাসিন্দাদেরও নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়। পরিবেশ সচেতনতা প্রসারের লক্ষে এই ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বুদ্ধিজীবীরা।

এদিনের এই জনকল্যাণমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভা সংযোজক ব্রিজমোহন পাসওয়ান, বিশিষ্ট নেতা রাজীব যাদব, নন্দকিশোর সিং, বিপিন শর্মা, পালো রায়, সন্তোষ সিং, গুড্ডু ঝা, মহিন্দ্রা টুরি, বিনোদ কুমার-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব, দলের নিবেদিতপ্রাণ কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ বাসিন্দারা।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে বিধানসভা সংযোজক ব্রিজমোহন পাসওয়ান জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিবস উপলক্ষে দেশজুড়ে এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে জামুড়িয়া বিধানসভার এই নির্দিষ্ট এলাকায় সাফাইকর্মীদের সম্মান জানানো এবং স্বচ্ছতা অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, সাফাইকর্মীরা প্রতিদিন নিজেদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সাহসিকতার মাধ্যমে আমাদের সমাজ ও জনপদকে রোগমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটি করে চলেছেন। কিন্তু প্রায়শই তাঁদের অবদান সমাজেক নজরে আসে না। তাই তাঁদের এই শ্রমকে সম্মান জানানো এবং সমাজের প্রতি তাঁদের নিঃস্বার্থ অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল। আগামী দিনেও জনসেবা, পরিবেশ রক্ষা এবং এলাকার উন্নয়নে এই ধরনের সমাজমুখী কর্মসূচি ধারাবাহিকভাব চালিয়ে যাওয়া হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সবমিলিয়ে, মডার্ন সাতগ্রাম কোলিয়ারিতে আয়োজিত এই ‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে একদিকে যেমন সাফাইকর্মীদের সামাজিক মর্যাদা ও অধিকার সুনিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে, তেমনই অন্যদিকে স্বচ্ছতা, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির স্থাপন করা হয়েছে এলাকায়।
ট্যাগসমূহ:Nirbhikbangla
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য