Nirbhik Bangla
দুর্গাপুর

এক লাখ এক হাজার ১০৮ লাড্ডু ও তুলসীপাতায় কৃষ্ণের জন্মতিথি উদযাপন, দুর্গাপুর ইসকনে ভক্তদের ঢল

নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৭ PM
WhatsApp
এক লাখ এক হাজার ১০৮ লাড্ডু ও তুলসীপাতায় কৃষ্ণের জন্মতিথি উদযাপন, দুর্গাপুর ইসকনে ভক্তদের ঢল


দূর্গাপুর : - এক লাখ এক হাজার ১০৮টি লাড্ডু এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তুলসীপাতা দিয়ে মহাসমারোহে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সকাল ১১ টা থেকেই দুর্গাপুরের ইসকন মন্দিরে শুরু হয়েছে বিশেষ পুজোপাঠ, যজ্ঞ ও হরিনাম সংকীর্তন। সকাল গড়াতেই মন্দির চত্বরে বাড়তে থাকে ভক্তদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার ভক্তের সমাগমে উৎসবের আবহ তৈরি হয় গোটা মন্দির প্রাঙ্গণে।জন্মাষ্টমী উপলক্ষে এবারের বিশেষ আকর্ষণ এক লাখ এক হাজার ১০৮টি লাড্ডু নিবেদন। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তুলসীপাতা দিয়ে এই বিশেষ নিবেদনের আয়োজন করা হয়েছে। ভক্তদের বিশ্বাস, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে কৃষ্ণকে তুলসী নিবেদন করলে ভগবান সন্তুষ্ট হন। সেই বিশ্বাস থেকেই জন্মতিথির এই বিশেষ দিনে তুলসীপাতা দিয়ে লাড্ডু নিবেদনের আয়োজন করা হয়েছে।
ট্যাগসমূহ:Nirbhikbangla
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য