*জামুড়িয়ায় ধীরেন্দ্র শাস্ত্রীর ছবি অবমাননাকে কেন্দ্র করে ক্ষোভ, কংগ্রেস নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ*
*জামুড়িয়া (পশ্চিম বর্ধমান)।* বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ছবির কথিত অবমাননাকে কেন্দ্র করে জামুড়িয়ায় হিন্দু সংগঠনগুলির মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ বিজেপি নেতা মিঠুন বাউরির নেতৃত্বে কয়েক জন বিজেপির কর্মী-সমর্থক জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গিয়েছে, অভিযোগ উঠেছে গত ১০ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুঁইটুন্ডি ধীরেন্দ্র শাস্ত্রীজির ছবিতে লাথি মারেন। এই ঘটনার ভিডিও সামনে আসার পর থেকেই স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। অভিযোগকারীদের দাবি, এই কাজের ফলে সমগ্র হিন্দু সমাজের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।
এর আগেও এই বিষয় নিয়ে আসানসোল সাউথ থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। আজ জামুড়িয়া থানার সামনে কর্মীরা জড়ো হন। এ সময় এক যুবক হাতে ধীরেন্দ্র শাস্ত্রীজির ছবি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সকলে মিলে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে লিখিত অভিযোগে জমা দেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পশ্চিম বর্ধমান
হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! জামুড়িয়ায় কংগ্রেস নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিজেপির

Nirbhik Bangla Photo
ট্যাগসমূহ:Nirbhikbangla
